1 Answers
প্রকৃতিগত দিক থেকে নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা।
সামাজিক সমস্যার প্রকৃতি পর্যবেক্ষণ করে এর তিনটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যথা- ১. সমাজের সাথে সংশ্লিষ্ট বিষয় ২. সমাজের অধিকাংশ মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত ৩. যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাধান সম্ভব। নিরক্ষরতা সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে আমরা সামাজিক সমস্যার এই তিনটি বৈশিষ্ট্যই খুঁজে পাবো। সুতরাং নিশ্চিতভাবেই, বলা যায় যে, নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা।
সমাজবিজ্ঞানী আর্নল্ড রোজ সামাজিক সমস্যার সংজ্ঞা প্রদানে বলেন, “সামাজিক সমস্যা এমন একটি অবস্থা যা সমাজের বেশিরভাগ মানুষের ওপর প্রভাব বিস্তার করে। যাদের ওপর প্রভাব বিস্তার করে তারা তাদের কঠিন অথবা অসন্তোষজনক অবস্থার জন্য একে দায়ী করে এবং এ থেকে তারা মুক্তি পায়।”
5 views
Answered