1 Answers
জাকাত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে সামাজিক নিরাপত্তার বিধান করে। অর্থাভাবে বাধ্য হয়ে মানুষ অন্যায় করে। হারাম উপার্জনে লিপ্ত হয়। ফলে সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। জাকাত মানুষের অভাব দূর করে। অভাবী বেকার লোকদের হারাম উপার্জন থেকে নিরাপত্তা দেয়। ধনী-গরিবের মাঝে বৈষম্য দূর হয়। মানবসমাজে নিরাপত্তা ও শান্তি বিরাজ করে।
5 views
Answered