1 Answers

নেতৃত্ব ও ক্ষমতার আকাঙ্ক্ষা অনেক সময় জঙ্গিবাদের জন্ম দেয়। যোগ্যতা, মেধা, ত্যাগ, নিষ্ঠা ও সমাজের মানুষের প্রতি কর্তব্যবোধের আদর্শ না থাকা সত্ত্বেও মানুষকে ভয়ভীতি দেখিয়ে সহজ পন্থায় ক্ষমতা ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য জঙ্গিবাদ কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। এভাবে নেতৃত্ব ও ক্ষমতার লোভ, একগুয়েমি ইত্যাদি চারিত্রিক ত্রুটি জঙ্গিবাদের জন্ম দিয়ে থাকে।

4 views

Related Questions