1 Answers
পাশ্চাত্যের শিল্পবিপ্লবকালীন পরিস্থিতি সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শিল্প বিপ্লবকালে ইউরোপীয় সমাজে এক বৈপ্লবিক সামাজিক পরিবর্তন সূচিত হয়। শিল্প নির্ভর পাশ্চাত্য সমাজের শ্রমিক শ্রেণির দুঃখ, দুর্দশা নিরসনকল্পে সেইন্ট সাইমন, রবার্ট ওয়েন, কঁদরসে প্রমুখ সমাজ চিন্তাবিদগণ সমাজ সম্পর্কে ধ্যান-ধারণা লিপিবদ্ধ করতে থাকেন। ইউরোপের শিল্প বিপ্লবের ফলে গড়ে ওঠা নগরায়ণ, সামাজিক পরিবর্তন, গতানুগতিক সমাজের গড়ন প্রভৃতি বিষয় বিভিন্ন মনীষীদের নতুন করে ভাবতে শিখায়। আর এর ফলশ্রুতিতে জন্ম নেয় সমাজবিজ্ঞান।
5 views
Answered