1 Answers

বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্র এবং মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয়বস্তু পড়ানো হতো। পরবর্তীতে চল্লিশের দশকের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এরপর ১৯৫০ সালে ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও সামাজিক মনোবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ঢাকায় এলে তার সাথে অধ্যাপক অজিত কুমার সেন ও ড. নাজমুল করিম সাক্ষাত করেন। এরই ফলশ্রুতিতে ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের জন্য একটি স্বতন্ত্র বিভাগ গড়ে তোলা হয়। এভাবে বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়।

7 views

Related Questions