1 Answers
সমাজ সম্পর্কে মানুষের ধারাবাহিক জ্ঞান চর্চার মাধ্যমে সামাজিক বিজ্ঞানের জন্ম হয়েছে। প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষ প্রকৃতিকে জয় করার চেষ্টা করে আসছে এবং সমাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। মানুষের এ অদম্য আগ্রহ ও প্রচেষ্টাকে সফল হতে সহায়তা করেছে তার বুদ্ধিমত্তা, জ্ঞান ও দক্ষতা। আর এ থেকেই উদ্ভব ঘটেছে বিভিন্ন কৌশল, যা পরবর্তীতে সমাজকেন্দ্রিক জ্ঞানের স্বতন্ত্র এর একটি শাখার রূপ নিয়েছে। আর এরূপ জ্ঞানচর্চার মাধ্যমেই জন্ম হয়েছে সামাজিক বিজ্ঞানের।
4 views
Answered