1 Answers
নগরায়ণ ও শিল্পায়নের কারণে মানুষ দেশের অন্য স্থান থেকে এসে দেলপাড়া গ্রামে বসবাস শুরু করেছে।
নগরায়ণের মাধ্যমে মানুষের কর্মের ক্ষেত্র তৈরি, আর্থিক সচ্ছলতা আনয়ন, বেকারত্ব দূর করা যায়। দেলপাড়া গ্রামেও নগরায়ণ হয়েছে।
ফলে দেশের অন্যান্য স্থান থেকে মানুষ দেলপাড়া গ্রামে এসে বসবাস করছে। তাছাড়াও নগরের লোকজন গ্রামের তুলনায় অধিক নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করে। নগরে থাকে পর্যাপ্ত স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদনের ব্যবস্থাসহ নানাবিধ সুযোগ-সুবিধা যা গ্রামের এই সব সুবিধাবঞ্চিত মানুষদের শহরে বসবাসের জন্যে আকৃষ্ট করে থাকে।
শিল্পায়ন বলতে মূলত কৃষি সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝায়। শিল্পায়ন অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটায়। শিল্প এলাকায় মানুষের কর্মক্ষেত্র তৈরি হয়। ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। শিল্পায়নের মাধ্যমে সমাজে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়। দেলপাড়া গ্রামের হাট-বাজারে মাঝে মাঝে কলকারখানা গড়ে ওঠায় এখানে মানুষের কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হয়েছে। শিল্পায়নের কারণে দোকানপাটও বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং বলা যায়, দেলপাড়া গ্রামে নাগরিক সুযোগও রয়েছে যা দেশের অন্য অঞ্চলের মানুষকে এখানে এসে বসবাস করার জন্যে উৎসাহিত করছে।