1 Answers
বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল।
মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে নেমে পুলিশের গুলিতে প্রাণ দেন কয়েকজন সংগ্রামী বাঙালি। তাদের সেই আত্মত্যাগের ঘটনার মাধ্যমে এ আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটে। ভাষা আন্দোলনের ফলেই ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তান সরকার উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ভাষা আন্দোলন বাঙালির চেতনায় জাগ্রত করে জাতীয়তাবোধের। শুরুর দিকে এ আন্দোলন সাংস্কৃতিক পর্যায়ে সীমিত থাকলেও পরবর্তী সময়ে তা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের শক্তি অর্জন করে। ভাষা আন্দোলনের ফলেই ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এজন্যই বলা হয়, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভিত্তি ও প্রথম সোপান।