1 Answers

ভাষা আন্দোলন বাংলাদেশের জনগণের জাতীয় জীবনে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৫২ সালে সংঘটিত ভাষা আন্দোলন বাংলাদেশের জনগণের পরবর্তী সব আন্দোলনে প্রেরণার প্রধান উৎস হিসেবে কাজ করেছে। এর ফলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬২ সালের শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন সর্বোপরি ১৯৭১ সালের মহান স্বাধীনতার সংগ্রাম মূলত ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাবের ফল। তাই এটি আমাদের জাতীয় জীবনে খুবই তাৎপর্যপূর্ণ।

4 views

Related Questions