1 Answers

উদ্দীপকের ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সাথে ককেশয়েড বা শ্বেতকায় নরগোষ্ঠীর মিল রয়েছে।

ককেশয়েড নরগোষ্ঠীর প্রধান শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে- তাদের গায়ের রং সাদা বা সাদা-লালচে, মাথার আকৃতি লম্বা, মুখ সরু বা লম্বাকৃতির, নাক উন্নত ও চিকন, চোখের রং হালকা থেকে কালো বাদামি, ঠোঁট পাতলা এবং কান মাঝারি ধরনের। ককেশয়েড নরগোষ্ঠীর বাসস্থান প্রধানত ইউরোপ, আমেরিকা, উত্তর-আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় কিছু অঞ্চলে।

উদ্দীপকে লক্ষ করা যায় যে, ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়দের গায়ের রং সাদা বা ফর্সা, মুখাকৃতি সরু ও লম্বা, নাক উন্নত ও চিকন এবং ঠোঁট পাতলা।

উপরে বর্ণিত ককেশয়েড নরগোষ্ঠী ও ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়দের শারীরিক বৈশিষ্ট্য পর্যালোচনা করে নিশ্চিতভাবেই বলা যায় যে, ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সাথে ককেশয়েড নরগোষ্ঠীর মিল রয়েছে।

4 views

Related Questions