1 Answers

উদ্দীপকে উচ্চ প্রাচীন প্রস্তর যুগের জীবনযাত্রার প্রতিফলন ঘটেছে, যা প্রাচীন প্রস্তর যুগের শেষ ধাপ হিসেবে ধরা হয়।

উচ্চ প্রাচীন প্রস্তর যুগের সময়কাল খ্রিষ্টপূর্ব ৩০,০০০ বছর থেকে ১০,০০০ বছর পর্যন্ত ধরা হয়। প্রাচীন প্রস্তর যুগের মধ্যে এটাই সবচেয়ে আধুনিককাল। কারণ, এ যুগে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহারে বেশ পারদর্শিতা অর্জন করেছিল। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র শিকারি সমাজে সংঘবদ্ধ ছিল। এ সময় মানুষের মাঝে তীর-ধনুক দিয়ে শিকার জনপ্রিয়তা লাভ করে। এ যুগের মানুষ পাথরের হাতিয়ারকে আরও ছোট, ধারালো এবং কার্যকর করে নির্মাণ করতে শিখেছিল। লিঙ্গ ও বয়সভেদে শ্রম বিভাজন এ যুগের অনন্য বৈশিষ্ট্য। এছাড়া এ যুগের মানুষ গুহাচিত্র নির্মাণেও বেশ দক্ষ ছিল। ক্রো ম্যাগনন মানব এ যুগের মানব প্রতিনিধি ছিল।

উদ্দীপকে যে যুগের কথা বলা হয়েছে, সে যুগের মানুষরাও শিকারি ছিল এবং ক্ষুদ্র ক্ষুদ্র সমাজে সংগঠিত ছিল। তারা তীর ধনুকের পাশাপাশি পাথরের হাতিয়ারকে উন্নত করেছিল। শুধু তাই নয়, তারা গুহার দেয়ালে ছবি আঁকত এবং তাদের মধ্যে শ্রেণি বিভাজন ছিল। সুতরাং বোঝা গেল যে, উদ্দীপকে উচ্চ প্রাচীন প্রস্তর যুগের জীবনযাত্রার প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions