1 Answers
আজিজের জন্য আধ্যাত্মিকতার শিক্ষা অর্জন করা অপরিহার্য। ইসলামি জীবনব্যবস্থায় এক অবিচ্ছেদ্য ও অনিবার্য দিক হলো তাসাউফ। এটা ছাড়া মানবিক বিকাশ পূর্ণ হওয়া সম্ভব নয়। পৃথিবী ও পরকালে সামগ্রিক সাফল্য লাভের নেপথ্যে এর কার্যকারিতা প্রশ্নাতীত। সার্বিক বিবেচনাতেই ইসলামে তাসাউফ অত্যন্ত প্রয়োজনীয় ও বিপুল গুরুত্ববহ একটি বিষয়।
আজিজ মাদ্রাসার ছাত্র। সে মাদ্রাসার শিক্ষা শেষ করে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বিখ্যাত আলেমের শরণাপন্ন হয়। প্রকৃতপক্ষে এভাবে শরিয়তের জ্ঞানের পাশাপাশি তাসাউফের জ্ঞান অর্জন করা সবার জন্য আবশ্যক। আল্লাহ প্রেমের জ্ঞানশূন্য ব্যক্তি সুন্দর চেহারার মৃত ব্যক্তির মতোই। তাছাড়া অন্তরের পরিশুদ্ধি ও পবিত্রতা ছাড়া বাহ্যিক সৌন্দর্যের তেমন একটা মূল্য নেই। আরও যেসব কারণে তাসাউফের জ্ঞান লাভ ও অনুশীলন করা অতীব গুরুত্বপূর্ণ তা হলো- এর মাধ্যমে আল্লাহকে জানা যায়, আল্লাহর দিদার লাভ হয়, আল্লাহর অনুগ্রহ লাভ হয়। উপকারী ইলম অর্জন হয়, পাপাচারমুক্ত জীবনযাপন লাভ করা যায়, সর্বোপরি এর মাধ্যমে পরম জান্নাত লাভ হয়। তাই আজিজের জন্য আধ্যাত্মিক শিক্ষা বা তাসাউফ চর্চার গুরুত্ব অনস্বীকার্য।