1 Answers
ইসলামি শিক্ষা একটি সর্বজনীন শিক্ষা যা ইসলামের মূলনীতি, আদর্শ ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠে। ইসলামি শিক্ষা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত নয়। এটি বিশেষ কোনো দেশ, জাতি, অঞ্চল, গোষ্ঠী বা বর্ণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পৃথিবীর সব স্থানের, সব মানুষের জন্য উন্মুক্ত। যে কেউ এ শিক্ষা অর্জন করে মুসলিম হিসেবে নিজের জীবন পরিচালনা করতে পারে। ইসলামি শিক্ষাব্যবস্থার প্রবর্তক বিশ্বনবি হযরত মুহাম্মদ (স)- জ্ঞানার্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর এ জন্যই বলা হয়, ইসলামি শিক্ষা সর্বজনীন।
4 views
Answered