1 Answers

ইসলাম শিক্ষায় মানবজাতির ইহকালীন ও পরকালীন জীবনের সব বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা থাকায় একে পরিপূর্ণ শিক্ষা বলা হয়।

ইসলাম যেমন আল্লাহর মনোনীত একমাত্র ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, তেমনি ইসলাম শিক্ষাও একটি পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনের এমন কোনো দিক নেই, যা সম্পর্কে এখানে আলোচনা করা হয়নি। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সব বিষয়ে ইসলামে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামের সঠিক জ্ঞানার্জন এবং ব্যাবহারিক জীবনে এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এর ফলে দুনিয়ার জীবনে সামগ্রিক কল্যাণ লাভের পাশাপাশি পরকালেও মুক্তি পাওয়া সম্ভব।

5 views

Related Questions