1 Answers
তাপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে আজিজ সাহেব ২য় বার বীর্য সংরক্ষণ করেছিলেন। বীর্য হতে সফলভাবে কৃত্রিম প্রজননের জন্য সঠিক উপায়ে বীর্য সংরক্ষণ করা জরুরি। বীর্য সবসময় শীতল স্থানে সংরক্ষণ করতে হয়, কারণ বীর্য বাইরের গরম আবহাওয়া সহ্য করতে পারে না। ফলে তা নষ্ট হয়ে গিয়ে উর্বরতা হারায়।
আজিজ সাহেব পূর্বে যে তাপ নিয়ন্ত্রণ যন্ত্রে বীর্য সংরক্ষণ করেছিলেন তা নষ্ট হয়ে যাওয়ায় ভিতরের গরম পরিবেশে বীর্য নষ্ট হয়ে গিয়েছিল। এই নষ্ট বীর্য দ্বারা প্রজননের পর গাভি- গর্ভবতী না হওয়ার কারণ অনুসন্ধান করতে এসে তিনি সংরক্ষণ যন্ত্রটির নষ্ট হয়ে যাওয়া লক্ষ করেন। এ জন্য তিনি বীর্যের যথাযথ সংরক্ষণাগার তৈরির লক্ষ্যে যন্ত্রটি মেরামত করান। এর নিম্ন তাপমাত্রায় সংরক্ষিত বীর্য দ্বারা পরবর্তীতে গাভিকে প্রজনন করালে তা গর্ভধারণে সক্ষম হয়।
আলোচনার পরিশেষে বলা যায়, সফলভাবে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে যথাযথভাবে বীর্য সংরক্ষণ করা অত্যাবশ্যকীয়, অন্যথায় কৃত্রিম প্রজনন ব্যর্থ হবে।