1 Answers

অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের মূল কথা হলো সমাজের মৌল বা অর্থনৈতিক শক্তিই সমাজের সবকিছুকে নিয়ন্ত্রণ করে।

এ মতবাদের সমর্থক কাল মার্কস সমাজের কাঠামোকে দুটি ভাগে বিভক্ত করেছেন। যথা: ১. মৌল কাঠামো ও ২. উপরি কাঠামো। মার্কসের মতে, সমাজের মৌল কাঠামোর পরিবর্তন হলে তা সমাজের উপরি কাঠোমোয় পরিবর্তন আনে। অর্থাৎ সমাজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে অন্য সকল প্রতিষ্ঠান যেমন- রাষ্ট্র, ধর্ম, আইন, পরিবার ইত্যাদি সবকিছুতেই পরিবর্তন ঘটে।

4 views

Related Questions