1 Answers

আদর্শ দ্বারা সমাজ পরিবর্তিত ও নিয়ন্ত্রিত হওয়ার বিষয়ে সমাজবিজ্ঞানে যে মতবাদ অনুসৃত হয় তা আদর্শবাদী নিয়ন্ত্রণবাদ হিসেবে পরিচিত।

জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এ মতবাদকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছেন। তার মতে, ধর্মীয় আদর্শ বা মূল্যবোধ সমাজ পরিবর্তনের জন্য দায়ী। অর্থাৎ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমাজের অর্থব্যবস্থাসহ অন্যান্য সকল প্রতিষ্ঠানকে প্রভাবিত করে এবং এগুলোর পরিবর্তন সূচিত করে। এ মতবাদের সমর্থকদের মধ্যে আদর্শবাদী লীবোঁ, ফ্রেজার, টার্ডে ও এলউড অন্যতম।

4 views