1 Answers

জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে আয় ও সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, দক্ষ উদ্যোক্তা, মানবসম্পদ উল্লেখযোগ্য। এসব উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি ব্যবসায়ের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োেগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। যেমন- জাপানে মানবসম্পদের কারণে ব্যবসায়ে উন্নতি লাভ করেছে। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পিছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব উল্লেখযোগ্য।

5 views