উদ্দীপকে নেতৃস্থানীয় দুজনের আলোচনার বিষয়বস্তু কীভাবে সমাজবিজ্ঞানের সাথে জড়িত? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে নেতৃস্থানীয় দুজনের আলোচনার বিষয়বস্তু হলো সংস্কৃতি ও সভ্যতা যা সমাজবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
সংস্কৃতি প্রত্যয়টির পরিধি ব্যাপক। আমাদের সমাজজীবনের সব দিকগুলোই সংস্কৃতির অন্তর্ভুক্ত। জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, রীতিনীতি, মানুষের মার্জিত বিভিন্ন অভ্যাস সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞানী ম্যাকেঞ্জী বলেন, সংস্কৃতি হলো সমাজজীবনে দীক্ষা লাভ করা। অর্থাৎ এটি সমাজবিজ্ঞানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আবার সভ্যতা হলো মানবসমাজের দীর্ঘ প্রয়াসে প্রাপ্ত সাফল্যের স্তর। সভ্যতা মূলত অগ্রসরমান এবং জটিল সমাজকে নির্দেশ করে। মানুষ যখন তার কলাকৌশল কিংবা নিজস্ব প্রচেষ্টার দ্বারা এবং প্রয়োজনে বিজ্ঞানের সাহায্য নিয়ে একটি সামগ্রিক সমাজজীবন গড়ে তোলে তখন তার বাহ্যিক বস্তুগত প্রতিফলনকে সভ্যতা বলা হয়। সমাজবিজ্ঞানী আর, এম, ম্যাকাইভার-এর মতে, সংস্কৃতি হচ্ছে সমাজের দিকনির্দেশক যন্ত্র আর সভ্যতা হলো সমাজ পরিচালনার শক্তি।
পরিশেষে আমরা বলতে পারি যে, উদ্দীপকে উল্লিখিত সংস্কৃতি ও সভ্যতা প্রত্যয় দুটি সমাজবিজ্ঞানের সাথে গভীরভাবে জড়িত।