1 Answers
উদ্দীপকে ইসলাম ধর্মে বিভিন্ন মাজহাবের উদ্ভবের পেছনে ইসলামের প্রসার ও বিশ্বজনীন প্রেরণার দিকটিই কেবল উপস্থাপিত হয়েছে।
রাসুলুল্লাহ (স)-এর যুগে মুসলিমদের মধ্যে মতবিরোধের সুযোগ ছিল না, খুলাফায়ে রাশেদীনের স্বর্ণযুগেও কোনো মাজহাব জন্ম নেয়নি। কিন্তু এর পরবর্তী সময়ে ইসলামের প্রসারের পাশাপাশি আইন ব্যাখ্যাদাতার সংখ্যাধিক্য, কুরআন-হাদিসে বিভিন্নার্থক শব্দের ব্যবহার, হাদিসের ভিন্নতা, হুকুমের ধরন নিয়ে মতবিরোধ প্রভৃতি বিভিন্ন কারণে মাজহাবের উদ্ভব হয়েছে।
উদ্দীপকে উল্লেখিত ইসলামের প্রসার এবং বিশ্বজনীন প্রেরণা বিভিন্ন মাজহাব তৈরির পথ সুগম করেছিল। তবে অন্যান্য কারণসমূহ এক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। যেমন যুগ পরিক্রমায় আইন ব্যাখ্যাদাতার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছিল। ফলে ব্যাখ্যার ক্ষেত্রে পারস্পরিক পার্থক্য গড়ে উঠতে থাকে এবং বিভিন্ন মাজহাবের উদ্ভব হয়। আবার কুরআন-হাদিসে ব্যবহৃত বিভিন্নার্থক শব্দের ব্যাখ্যা নিয়ে মতবিরোধ বিভিন্ন মাজহাবের উদ্ভবের জন্য দায়ী। আবার একইভাবে একই বিষয়ে আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী হুকুম সম্বলিত একাধিক হাদিস থাকার ফলে বিভিন্ন মাজহাব জন্ম নিয়েছে। তাছাড়া কুরআন হাদিসের হুকুম- আহকামের মধ্যে কোনটি আম আর কোনটি খাস তা নিয়ে মতবিরোধের কারণেও বিভিন্ন মাজহাবের উদ্ভবের পথ তৈরি হয়। কুরআন-হাদিসের অর্থ গ্রহণের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এবং মাসয়ালা রচনার নীতিগত তারতম্যও বিভিন্ন মাজহাব সৃষ্টির জন্য দায়ী।
বিভিন্ন মাজহাব সৃষ্টির ওপরের কারণগুলো উদ্দীপকের ইমাম সাহেব আলোচনা করেননি। তিনি কেবল ইসলামের প্রসার ও বিশ্বজনীন প্রেরণার দিকটিই মাজহাব সৃষ্টির কারণ হিসেবে চিহ্নিত করেছেন।