1 Answers

উদ্দীপকের জয়নাল পুকুরের কিনারায় ডিম উৎপাদনের উপযোগী হাঁস খাঁকি ক্যাম্পবেলের জন্য ঘর নির্মাণ করেন।

হাঁসের বাসস্থানের কাছাকাছি জলাভূমি থাকা প্রয়োজন। পুকুরের কিনারায় ঘর নির্মাণ করলে মাছ চাষের সাথে সাথে স্বল্প খরচে হাঁস পালন করা যায়। বাঁশ, ছন অথবা টিন দিয়ে খুব সহজেই পুকুরের কিনারায় হাঁসের উন্মুক্ত ঘর নির্মাণ করা সম্ভব। জয়নাল তার হাঁসের জন্য ঘর নির্মাণের সময় মেঝে থেকে ঘরের উচ্চতা ৭ ফুট রাখেন। ঘরের চারদিকে এক ইঞ্চি ফাঁকা বিশিষ্ট তারের নেট দেন। ঘরের দুই- তৃতীয়াংশে হাঁস থাকার জন্য লিটারের ব্যবস্থা করেন। যেহেতু তার হাঁসের ঘর পুকুরের কিনারায় এবং মাছ ও হাঁসের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করেছেন, তাই পুকুরের চারপাশে পাড় ও হাঁসের ঘরসহ টিন অথবা বেড়া দিয়ে ঘিরে দেন। এক্ষেত্রে হাঁস সারাদিন পুকুরে ও পুকুরের পাড়ে বিচরণ করে রাতে ঘরে থাকবে।

এভাবে উদ্দীপকের জয়নাল তার পুকুরে মাছ চাষের সাথে সাথে হাঁস চাষ করার জন্য উন্মুক্ত পদ্ধতিতে ঘর নির্মাণ করেন।

4 views

Related Questions