1 Answers
উদ্দীপকে সমাজবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সচেতনতা জাগ্রতকরণ এবং সামাজিক দায়িত্ব ও কর্তব্য অনুধাবনের গুরুত্ব ফুটে উঠেছে।
সমাজবিজ্ঞান আমাদেরকে আত্মসচেতন, শ্রেণি সচেতন, সমাজ সচেতন এবং সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে সহায়তা করে। অর্থাৎ ব্যক্তি হিসেবে আমাদের পরিচয় কী, সামাজিক কোন শ্রেণিতে আমাদের অবস্থান এবং কোন সামাজিক পরিবেশে আমরা সমাজজীবন অতিবাহিত করি তা জানতে ও বুঝতে সমাজবিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। সামাজিক অধিকারই কেবল নয়, সামাজিক দায়িত্ব, কর্তব্য সম্পর্কেও সমাজবিজ্ঞান আমাদের জ্ঞান দান করে। আর সে কারণেই বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।বস্তুত সামাজিক সমস্যা চিহ্নিত করা, সমস্যাবলির গভীরতা অনুধাবন করা এবং এর সমাধানের দিক নির্দেশনা দেওয়া আমাদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে।
উদ্দীপকের জুরাইন এলাকার তরুণরা পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টিমূলক এক প্রচারাভিযান কর্মসূচি গ্রহণ করে এবং তারা ঢাকা-মাওয়া মহাসড়কে পথচারীদের রাস্তা পারাপারে করণীয় দিকগুলো সম্পর্কে অভিহিত করার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করছে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম।