1 Answers
ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমা অনুসারে মোবাইল ফোন ব্যবহার বৈধ। যেসব গৌণ সমস্যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যায় না, সেসব সমস্যা সমাধানের ব্যাপারে প্রখ্যাত আলেমরা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার পর যে ঐকমত্য পোষণ করেন তা-ই হলো ইজমা। মোবাইল ব্যবহারের বৈধতার বিষয়টিও এভাবে নির্ধারিত হয়েছে।
R এর ছেলে তার জন্য বিদেশ থেকে মোবাইল ফোন পাঠালে ভাইয়ের নিষেধের কারণে তিনি মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে দ্বিধাগ্রস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতিকে অবগত করেন। সভাপতি বিজ্ঞ আলেমদের সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এই ঐকমত্যে পৌছান যে, মোবাইল ফোন ব্যবহার বৈধ। তাঁরা যেহেতু ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছেন, সেহেতু বিষয়টি ইজমার অন্তর্ভুক্ত। মোবাইল ফোন একটি আধুনিক যোগাযোগ মাধ্যম, যা পূর্বে অর্থাৎ মহানবি (স) ও সাহাবিদের যুগে ছিল না। তাই এটির ব্যবহার নিয়ে প্রশ্নটি নবোদ্ভাবিত সমস্যা। আর এ ব্যাপারে ইসলামে ইজমার মাধ্যমে সমাধানের নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত আলেমদের মতো বিজ্ঞজনেরা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় কুরআন ও হাদিসের আলোকে ঐকমত্যে পৌঁছান। তাই মোবাইলের ব্যবহার সম্পর্কিত বৈধতার সিদ্ধান্তটি নিঃসন্দেহে ইজমা থেকে উদ্ভূত।