1 Answers
তালিকায় দল-১ যে বিষয় দুটি উল্লেখ করেছে তা হলো পরিবেশ ও বায়ুদূষণ রোধ। পরিবেশ হচ্ছে আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম। আর পরিবেশ সংরক্ষণে মানুষের প্রথম দায়িত্ব হলো পরিবেশ দূষণরোধ করা। এজন্য ব্যবহৃত শিল্প ও পারমাণবিক বর্জ্য সতর্কতার সাথে নষ্ট করে ফেলতে হবে। খোলা পায়খানা, যত্রতত্র ময়লা ফেলা ও মলমূত্র ত্যাগ বন্ধ করতে হবে। নির্বিচারে গাছকাটা ও অপরিকল্পিত আবাসন স্থাপন নিষিদ্ধ করতে হবে।
উদ্দীপকের দল-১ পরিবেশ ও বায়ুদূষণ রোধের কথা বলা হয়েছে। পরিবেশ ও বায়ুদূষণ রোধের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এজন্য সবাইকে গাছ লাগানোর উৎসাহ দিয়ে সামাজিক বনায়ন জোরদার করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা তো দূরের কথা রাসুল (স) নিজের আঙ্গুলের নখ কেটেও তা যেখানে সেখানে ফেলতে নিষেধ করেছেন, বলেছেন তা যেন মাটিতে পুঁতে ফেলা হয়। আর বাতাস আমাদের বেঁচে থাকার মূল উপকরণ। বাতাস দূষিত হলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্যে মারাত্মক হুমকি। বিশুদ্ধ বাতাস ছাড়া মানুষের সুস্থ জীবন অসম্ভব। মানুষ তাই কালো ধোঁয়া সৃষ্টিকারী কল-কারখানা মোটরগাড়ি ব্যবহার করবে না। এভাবে পরিকল্পিতভাবে শিল্প কারখানা স্থাপন করে বায়ু দূষণ রোধ করা সম্ভব।