1 Answers
উদ্দীপকে উল্লেখিত বিষয় অর্থাৎ আর্থসামাজিক রদবদল ছাড়াও সম্প্রতি আমার সমাজে শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থাসহ বহু ক্ষেত্রে রদবদল লক্ষ করা যায়।
পূর্বে আমাদের সমাজে শিক্ষিত মানুষের হার ছিল খুবই নগণ্য। ফলে সমাজে সেকেলে ভাব ছিল প্রকট। সমাজের মানুষ আস্তে আস্তে শিক্ষার প্রতি মনোযোগী হলো এবং কুসংস্কার ও অনাচারকে চিহ্নিত করে সমাজকে পরিশুদ্ধ করল। ফলে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হলো। সমাজের শিক্ষিত মানুষদের প্রচেষ্টায় সরকারের কর্তাব্যক্তি এবং জনপ্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়। এছাড়া বর্তমান যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত। ফলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হলো যা সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করতে সাহায্য করে। প্রযুক্তি ক্ষেত্রেও যথেষ্ট পরিবর্তন লক্ষ করা যায়। গ্রামের মানুষ এখন প্রযুক্তির মাধ্যমে লেনদেন করে। তারা ইন্টারনেট, মোবাইল ইত্যাদি প্রতিনিয়ত ব্যবহার করে। কৃষকরা কৃষিক্ষেত্রে লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যাবহর করে। তাই বলা যায়, সম্প্রতি গ্রামীণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষণীয়।