1 Answers

সাজুর গৃহীত বিশেষ পদ্ধতিটি ছিলো প্রুনিং।

একটি গাছকে শক্ত, সুন্দর কাঠামো দান করতে, গাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রুনিং করা হয়। নিম্নে এই পদ্ধতির প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো-

i. এই পদ্ধতি প্রয়োগের ফলে বৃক্ষের সঠিক আকার ও আকৃতি বজায় থাকে।

ii. রোগাক্রান্ত শাখা-প্রশাখা ছেঁটে দেয়া হয় বলে গাছ কম রোগাক্রান্ত হয়। 

iii. গাছের সার্বিক উৎপাদন তথা কাঠের পরিমান, ফুল ও ফলের উৎপাদন বৃদ্ধি পায় এবং গুণগত মানও উন্নত হয়'। 

iv. ছাঁটাইকৃত অংশ তাৎক্ষণিকভাবে জ্বালানি, বেড়া হিসেবে ও অন্যান্য কাজে এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। 

v. ছাঁটাইয়ের ফলে গাছের মূল ও কাণ্ডের পার্শ্ব বা বেড় বাড়ে এবং কাঠের পরিমান বৃদ্ধি পায়। 

vi. ঝড়-তুফানসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গাছ কম ক্ষতিগ্রস্ত হয়। 

vii. গাছের কেনোপির ভেতরে আলো-বাতাসের চলাচল বৃদ্ধি পায়।

viii. ছাঁটাইয়ের পর গাছের পল্লব বর্ধন বেশি হয়। 

ix. কৃষি বন ছাঁটাই করলে মাঠের আন্তঃফসলের উপকার হয়। 

X. স্বর্ণলতা, বন্য অর্কিড ইত্যাদি বিভিন্ন পরগাছা থেকে গাছ মুক্তি পায়। - 

xi. গাছের বিভিন্ন পরিচর্যা যেমন- ওষুধ ছিটানো, ফল সংগ্রহ ইত্যাদিতে সুবিধা হয়।

পরিশেষে বলা যায়, বনায়ন বা স্বল্পপরিসরে বাগান করে লাভবান হওয়ার জন্য প্রুনিং অনেক উপকারী।

5 views

Related Questions