1 Answers

উদ্দীপকে রনির কার্যক্রমটি হলো বৃক্ষের ট্রেনিং। ট্রেনিং হলো বৃক্ষ পরিপূর্ণ বা ব্যবহার উপযোগী হওয়ার পূর্বে একটি সুগঠিত ও শক্ত কাঠামো দান করার জন্য গাছের ডালপালা ছাঁটাই। ট্রেনিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন- কাষ্ঠল বৃক্ষে উচ্চ কেন্দ্র ও মুক্ত কেন্দ্র এ দুই ধরনের ট্রেনিং পদ্ধতি ব্যবহার করা হয়। উচ্চ কেন্দ্র ট্রেনিং পদ্ধতিতে গাছের পার্শ্বীয় শাখা-প্রশাখা প্রয়োজনমতো ছেঁটে দিয়ে শুধু প্রধান কাণ্ডটিকেই বাড়তে দেওয়া হয়। এভাবে গাছকে দ্রুত লম্বা করা হয়। মুক্ত কেন্দ্র ট্রেনিং পদ্ধতিতে গাছের প্রধান কাণ্ডটিকে কিছুদূর পর্যন্ত বাড়তে দেওয়ার পর অগ্রভাগ কেটে দেওয়া হয়। এতে প্রধান কাণ্ডের চারপাশে শাখা কম থাকায় বায়ু চলাচলে সুবিধা হয়। দীর্ঘমেয়াদি ফলগাছসমূহের ট্রেনিং পদ্ধতি হলো নাতি উচ্চ কেন্দ্র ট্রেনিং। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ফলগাছসমূহকে বেশ ঝোপালো ও মাঝারি উচ্চতাসম্পন্ন করে গড়ে তোলা যায়। এ পদ্ধতিতে গাছের প্রধান কাণ্ডটিকে প্রথম কয়েক বছর বাড়তে দেওয়া হয়। তারপর নির্দিষ্ট উচ্চতাপ্রাপ্ত হলে প্রধান কাণ্ডটিকে কেটে দেওয়া হয়। ফলে পার্শ্বীয় শাখাসমূহ ভালোভাবে বাড়ার সুযোগ পায়। পার্শ্বীয় শাখাসমূহ যখন সুপ্রতিষ্ঠিত হয়ে উঠে তখন আবার শাখাগুলোর মাথা কেটে দেওয়া হয়। এভাবে গাছ বেশ ঝোপালো ও মাঝারি উচ্চতা সম্পন্ন হয়।

অতএব, রনি তার বনজ বৃক্ষের বাগানে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছের ট্রেনিং করেন।

13 views

Related Questions