1 Answers

সাধারণত ৬০° ফারেনহাইট তাপমাত্রায় দুধের আপেক্ষিক গুরুত্ব সরাসরি নেওয়া যায়। তবে দুধের তাপমাত্রার তারতম্য হলে ল্যাকটোমিটারে পাঠ সংশোধন করে নিতে হবে। যেমন-৬০° ফারেনহাইট এর অধিক হলে প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য ল্যাকটোমিটার পাঠের সাথে ০.১ যোগ করতে হবে। অপরদিকে ৬০° ফারেনহাইট এর নিচে প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য ল্যাকটোমিটার পাঠ হতে ০.১ বিয়োগ করতে হবে। একে ল্যাকটোমিটার সংশোধন পাঠ বলে। ২০° তাপমাত্রা বাড়ানো হলে অর্থাৎ (৬৫°+২০°)=৮৫° ফারেনহাইট তাপমাত্রায় উক্ত তরলের ল্যাকটোমিটার পাঠ হবে ৩২।

.. ল্যাকটোমিটার পাঠ হবে = ৩২+ (৮৫ – ৬০) × ০.১

                                        = ৩২ + ২.৫ = ৩৪.৫

.. আপেক্ষিক গুরুত্ব = ১ + .

                                = ১ + ০.০৩৪৫

                               = ১.০৩৪৫ ≈ ১.০৩৫

.. অতএব, উক্ত তরলের আপেক্ষিক গুরুত্ব হবে ১.০৩৫।

4 views

Related Questions