1 Answers

২৮.০৬.২০২২
কলেজ ছাত্রাবাস, ঢাকা

প্রিয় রফিক,

আশা করি আল্লাহর অশেষ দয়ায় ভালো আছো। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। করোনাভাইরাসের বিস্তার এবং প্রাণহানি নিয়ে বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বিশ্বজুড়ে প্রচুর মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা অগণিত । তাই নিজেকে কিভাবে এই ভাইরাস থেকে মুক্ত রাখবে তা নিয়ে আজ তোমাকে লিখছি ।

গণপরিবহন এড়িয়ে চলা কিংবা সতর্কতার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বাস, ট্রেন কিংবা অন্য যে কোন ধরণের পরিবহনের হাতল কিংবা আসনে করোনাভাইরাস থাকতে পারে। সেজন্য যে কোন পরিবহনে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করা এবং সেখান থেকে নেমে ভালোভাবে হাত পরিষ্কার করবে। যেসব জায়গায় মানুষ বেশি জড়ো হয় সেসব স্থান এড়িয়ে চলবে কিংবা বাড়তি সতর্কতা মেনে চলবে। ব্যাংক নোট বা টাকায় নানা ধরণের জীবাণুর উপস্থিতি শনাক্ত করার ঘটনা নতুন নয়। এমনকি ব্যাংক নোটের মাধ্যমে সংক্রামক নানা রোগ ছড়িয়ে পড়ার কথাও বলেন বিশেষজ্ঞরা। করমর্দন এবং কোলাকুলির মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে। তুমি যে ব্যক্তির সাথে কোলাকুলি এবং করমর্দন করছেন, তিনি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে সেটি তোমার দেহে সংক্রমিত হতে পারে। হাত না ধুয়ে নিজের মুখমণ্ডল স্পর্শ করবে না। এটি হলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে ।

আজ আর না । ভালো থেকো। বাবা মাকে সালাম দিও।

ইতি 
তোমার বড় ভাই
লিসান

5 views

Related Questions