1 Answers

১৫.১০.২০১৯ 

সদর রোড, ফরিদপুর

প্রিয় শাওন,
আমার স্নেহ ও ভালোবাসা নিও। বাবা-মা'কে আমার সালাম জানিও । গতকাল বাবার চিঠিতে জানতে পারলাম যে, আজকাল তুমি নাকি লেখাপড়ায় অমনোযোগী হয়ে উঠেছো। ঠিকমতো পড়াশুনা করছো না। এটা জেনে আমি কিছুটা হতাশ। পত্র মারফত আরো জানতে পারলাম ইদানিং তুমি ইন্টারনেটে অধিক সময় কাটাচ্ছো। ইন্টারনেট বর্তমান সময়ের একটি বড় আবিস্কার কিন্তু ইন্টারনেট ব্যবহার করার পূর্বে এর সুফল এবং কুফল সম্পর্কে তোমাকে বিস্তারিত জানতে হবে। তাই আজ তোমাকে আমার এ পত্র লেখা ।

বিশ্বকে আজ হাতের মুঠোয় এনেছে যে প্রক্রিয়া তার নাম ইন্টারনেট। তথ্য প্রযুক্তির এ ক্ষেত্রটি আজ পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে । ইন্টারনেটের সাহায্যে মানুষ উন্নীত হয়েছে এমন এক স্তরে যেখানে সারা বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারী একটি সমাজে পরিণত হয়েছে। মানুষের সময় ও দূরত্বকে কমিয়ে এনেছে ইন্টারনেট। ইন্টারনেটের কতিপয় সুফল দিকের মধ্যে রয়েছে- বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর দ্রুত জানতে পারা। লেখাপড়া ও গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন বই। অনেক সময় বিদেশ থেকে বই অর্ডার দিয়ে আনতে হয়, যা অনেক খরচ ও সময় সাপেক্ষ। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন লাইব্রেরীর বই ঘরে বসেই যে কোন সময়ই পড়া সম্ভব। ইন্টারনেটের কল্যাণে আজ আমরা ঘরে বসেই বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারছি। এছাড়াও বিভিন্ন স্থানের আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি সম্পর্কেও আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমাদের আবেগ, অনুভূতি ইত্যাদি জন্য প্রকাশ করতে পারি। পূর্বে যে চিঠি পাঠিয়ে আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হতো, এখন ই-মেইলের মাধ্যমে তা সেকেন্ডেই অন্যের নিকট পৌছে যাচ্ছে। এছাড়াও ইন্টারনেটের কল্যাণে আমরা দূরবর্তী আত্মীয় ও বন্ধুবান্ধবের সাথে চাইলেই ভিডিও কলের মাধ্যমে কথা বলতে ও দেখতে পারছি।ইন্টারনেটের সুফলের পাশাপাশি কিছু কুফলও রয়েছে। যেমনঃ ইন্টারনেট ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরণের ক্রাইম করে যাচ্ছে যা সাইবার ক্রাইম নামে পরিচিত। বর্তমানে সাইবার ক্রাইম ভয়াবহ আকারে বেড়ে চলেছে। নানা রকমের মিথ্যা ও গুজব ইন্টারনেটের মাধ্যমে ছড়াচ্ছে। বর্তমান সময়ের যুবক-যুবতীরা পর্নোগ্রাফির চিত্র আদান প্রদান করার মাধ্যমে বিভিন্ন রকমের অশ্লীল ও খারাপ কাজে জড়িয়ে পরছে। ছোট ছোট ছেলে-মেয়েরা বিভিন্ন রকমের গেইম খেলে তাদের সময় অপচয় করছে এবং চোখ ও মেধার মারাত্মক ক্ষতি করছে। সন্ত্রাসী সকল কর্মকাণ্ড আজ ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত হচ্ছে। ইন্টারনেটের কল্যাণে আজ সামাজিক যোগাযোগ অনেক সহজ হয়েছে। কিন্তু সামাজিক নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা সত্যিকারের যোগাযোগ অনুভূতিকে কমিয়ে দিচ্ছে। বাইরে ঘুরে বেড়ানো, খেলাধুলা, মানুষের সঙ্গে মেলামেশার দক্ষতা ও ইচ্ছা কমে যাচ্ছে।

ইন্টারনেটের অনেক কুফল রয়েছে। তাই তোমাকে সতর্কতার সাথে ইন্টারনেট ব্যবহার করতে হবে এবং এর ভালো দিক গুলো তোমাকে গ্রহণ করতে হবে। বিভিন্ন ধরণের শিক্ষনীয় ওয়েবসাইট থেকে তুমি তোমার জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করো। তোমার সফলতা ও সুস্থতা কামনা করি। চিঠির মাধ্যমে তোমার অগ্রগতি জানাইও।

ইতি
সোহাগ

8 views

Related Questions