1 Answers

তারিখঃ ১৬.০৬.২০১৯

ব্যবস্থাপক
কথাপ্রকাশ
৩৭/১ বাংলাবাজার, পি, কে. রায় রোড,
ঢাকা-১১০০

বিষয়ঃ ভিপিপি যোগে বই পাঠানো প্রসঙ্গে।

জনাব,
আপনার প্রকাশনী কর্তৃক প্রকাশিত নিম্নবর্ণিত মুক্তিযুদ্ধভিত্তিক চারটি বই আমার অত্যন্ত প্রয়োজন। যথাসম্ভব তাড়াতাড়ি বইগুলো ভিপিপি যোগে নিচের ঠিকানায় প্রেরণ করে বাধিত করবেন। বইয়ের মূল্য ও ভিপিপি এর খরচ ভিপিপি ছাড় করে নেয়ার সময় পরিশোধ করব।

বিনীত
নিয়ামুল ইসলাম
নিয়ামুল লাইব্রেরী, রাজশাহী

বইয়ের তালিকা

বইয়ের নামলেখক/সম্পাদকসংখ্যা
মুক্তিযুদ্ধের গল্পমনি হায়দার১০ কপি
১৯৭১ মুক্তিযুদ্ধের পত্র-পত্রিকাহাসিনা আহমেদ১০ কপি
মুক্তিযুদ্ধপঞ্জিমুনতাসীর মামুন ও হাসিনা আহমেদ১০ কপি
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের জয় পরাজয়বদরুদ্দীন উমর১০ কপি
4 views

Related Questions

Translate into English:উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহরের এক ক্রেতা রাত দশটার দিকে পাড়ার দোকানের উদ্দেশ্যে একটি স্বল্প মূল্যের সাধারণ পণ্য কিনতে বের হলেন। ভাবছিলেন দোকনগুলো বোধহয় বন্ধ হয়ে গেছে। সাধারণত হয়ে যায়। দেখলেন আসলেও বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখলেন এক দোকনদার দোকান বন্ধ করে রিক্সায় উঠেছেন মাত্র। ক্রেতা তাকে অনুরোধ করলেন পণ্যটি দেয়া যায় কিনা। দোকনদার রিক্সা থেকে নেমে দোকান খুলে (যা সময় সাপেক্ষ) শুধুমাত্র ৫ টাকার পণ্যটি বিক্রয় করলেন। কেন? এটি কি শুধুমাত্র একটি মানবিক আচরণ নাকি দীর্ঘকালীন ব্যবসায়িক আচরনের সাথে ঐ দোকানদার আসলে দোকানের মালিক এবং তাঁর আচরণের তিনি প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থের সাথে সম্পৃক্ত করতে পেরেছেন যা তার নিজের স্বার্থের থেকে আলাদা নয়।
1 Answers 4 Views