1 Answers

২০.০১.২০১৮

বরাবর 

চেয়ারম্যান 

অগ্রণী ব্যাংক লিমিটেড 

মতিঝিল, ঢাকা। 

বিষয়ঃ কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি কার্যক্রমের আওতায় নতুন বিষয়ে প্রস্তাব প্রণয়ন প্রসঙ্গে। 

জনাব,

আপনার সদয় অবগতির জন্য আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি কার্যক্রমের ক্ষেত্রে আমাদের ব্যাংকের সাফল্য ঈর্যাজনক। বিগত বছরগুলোতে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম অগ্রগণ্য। বর্তমান প্রচলিত কার্যাবলির পাশাপাশি আমরা নিম্নলিখিত কার্যক্রমগুলো যুক্ত করতে পারিঃ

 ক. বন্যাদুর্গতদের পূর্ণবাসন ব্যবস্থা।

খ. প্রাকৃতিক দূর্যোগ ক্ষতিগ্রস্থ সম্প্রদায়কে আর্থিক সহায়তা। 

গ. ছিন্নমূল শিশু-কিশোরদের শিক্ষা ব্যবস্থা।

 ঘ. এসিড দগ্ধ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 

ঙ. নদী ভিত্তিক বেদে সমাজের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। 

আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রচলিত সোসাল রেসপনসিবিলিটি কার্যক্রমের সাথে উপরোক্ত কার্যক্রমগুলো যুক্ত করলে সামাজিক সমৃদ্ধি সাধিত হবে বলে মনে করি। 

 সবিনয়ে,

আশরাফুল কবির 

ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড 

মানিকগঞ্জ শাখা।

4 views

Related Questions

জনাব জালালের ১ মার্চ ২০২০ তারিখ হতে নগদ ৫,০০০ টাকা ও ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স ২,৫০০ টাক ছিলো। ঐ মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নে প্রদান করা হলোঃমার্চ ০২ নগদ বিক্রয় ১০,০০০ টাকা। বিক্রয়লশ অর্থের অংশ ব্যাংকে জমা দেওয়া হল । মার্চ ০৫ জনাব আফজালের পাওনা ২,০০০ টাকা ৫% বাটার অর্ধেক নগদে ও অর্ধেক চেকের মাধ্যমে পরিশোধ করা হল। মার্চ ০৭ দেনাদারগনের নিকট হতে ২% বাটায় ২০,০০০ টাকার ৯,৬০০ টাকা নগদে এবং অবশিষ্ট টাকার একটি চেক চাওয়া গেল। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হল। মার্চ ১০ নগদ বেতন প্রদত্ত ১,০০০ টাকা । মার্চ ৩১ সমাপনি হাতে নগদের অর্ধেক টাকা ব্যাংকে জমা দেওয়া হল। উপরিউক্ত তথ্যগুলো হতে একটি তিনঘরা নগদান বই তৈরি করুন:
1 Answers 9 Views