1 Answers
অক্টোবর ১৫, ২০১৯
বরাবর,
সম্পাদক
দৈনিক প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রস্তুত করেছি। আশা করছি, প্রতিবেদনটি বিবেচ্য হলে আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ করবেন ।
বিনীত
শামস্ শাওন
কোতয়ালি, ফরিদপুর।
পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ
বৃক্ষ মানুষের পরম বন্ধু । দিন দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে সুজলা-সুফলা পৃথিবী প্রতিদিন বৃক্ষ শূন্য হচ্ছে। প্রতিনিয়তই অবাধ ও নির্বিচারে চলছে বৃক্ষনিধন। ক্রমাগতভাবে বৃক্ষনিধনের ফলে প্রাণীর জীবনধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রবলভাবে। বৃক্ষরোপণের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন “আমরা যেমন ম্লান করি এবং শুভ্র বস্ত্র পরিধান করি, তেমনি বাড়ির চারপাশে যত্নপূর্বক একটি বাগান করে রাখা ভূদ্রপ্রথার একটি অবশ্য কর্তব্য অঙ্গ হওয়া উচিত” ।
মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পযন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। তাই বৃক্ষকে মানব জীবনের ছায়াস্বরূপ বলা হয় । বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে, নদী ভাঙন থেকে জমিনকে রক্ষা করে। ঝড়-ঝঞ্চা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাসগৃহকে রক্ষা করে বৃক্ষ। এছাড়াও বৃক্ষ হতে আমরা খাদ্য পাই, বৃক্ষ আমাদের ত্যাগ করা কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে আর আমাদের জন্য দেয় প্রাণ রক্ষাকারী অক্সিজেন। ঘর-বাড়ি তৈরীর জন্য কাঠ, আসবাবপত্র, নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার, ট্রাক ইত্যাদি তৈরীর জন্যও কাঠ প্রয়োজন। গাছপালা পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে অধিক উৎপাদনে সাহা করে। এছাড়াও বক্ষ হতে আমরা জীবন রক্ষাকারী নানা রকমের ওষুধ পেয়ে থাকি ৷
পৃথিবী যদি বৃক্ষ শূন্য হয়ে পরে তবে তা আমাদের জন্য হবে মারাত্মক ক্ষতির কারণ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস নদী ভাঙন, পাহাড় ধস ইত্যাদি সমস্যা প্রতিনিয়তই দেখা যাবে। ক্রমাগত বৃক্ষ নিধনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ো চলেছে, লেক অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে অদূর ভবিষ্যতে নিম্নাঞ্চল তলিয়ে যাবে। কবি রবীন্দ্রনাথ বলেছেন, 'দাও ফিরে সে অরণ্য, লও এ নগর' ।
তাই আমাদের সকলের উচিত বেশি বেশি পরিমাণে বৃক্ষরোপন করে এ পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে গড়ে তোলা ।