1 Answers
তারিখঃ ০৯.০২.2021
পরিচালক
রিসেন্ট পাবলিকেশন্স লিমিটেড
৪০, বাংলাবাজার
ঢাকা-১১০০
বিষয়ঃ ভিপি ডাকযোগে বই পাঠানোর অনুরোধ।
জনাব,
শুভেচ্ছা নেবেন। অনুগ্রহপূর্বক আপনাদের প্রকাশিত নিচের তালিকাভুক্ত বইগুলো এক কপি করে নিম্নবর্ণিত ঠিকানায় ভিপি ডাকযোগে পাঠিয়ে বাধিত করবেন। এই সঙ্গে আগাম হিসেবে ১,০০০ টাকা মানি অর্ডার করে পাঠালাম। বই পাওয়ার পর বাকি টাকা পরিশোধিত হবে। আপনার ব্যবসায়ের উন্নতি হোক। ধন্যবাদান্তে
বিনীত নিবেদক
সোহেল হোসেন
প্রথম বর্ষ (বাণিজ্য শাখা) রোল নং ১৫
রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী।
প্রয়োজনীয় বইয়ের তালিকাঃ
০১. জলাঙ্গী : শওকত ওসমান।
০২. উপমহাদেশ : আল মাহমুদ।
০৩. হাঙর নদী গ্রেনেড : সেলিনা হোসেন।
০৪. নিষিদ্ধ লোবান : সৈয়দ শামসুল হক।
০৫. রাইফেল রোটি আওরাত : আনোয়ার পাশা।