1 Answers

১৬.১১.২০১৮

নির্বাহী প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,
মুলজান, মানিকগঞ্জ ৷

বিষয়ঃ মানিকগঞ্জ জেলার অন্তর্গত শিবালয় থানার দশচিড়া গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদন ।

জনাব,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক জনাবের কাছে বিনীত নিবেদন এই যে, শিবালয় থানার টেপড়ার দশচিড়া গ্রামে পাঁচ হাজার মানুষের বসবাস হলেও আজ পর্যন্ত সেখানে মানুষ বিদ্যুতের মুখ দেখেনি। দুটি প্রাইমারী এবং একটি হাইস্কুলে প্রায় ১,৫০০ ছাত্রছাত্রী পড়াশুনা করে। এছাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় কৃষিকাজ সহ নানা ধরনের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ না থাকায় কৃষকরা গভীর নলকূপ বসিয়ে জমিতে পানি সরবরাহের ব্যবস্থা করছে যা খুবই শ্রমসাধ্য ও ব্যয়বহুল এবং এতে কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদন হয় না। এছাড়া সম্প্রতি চুরি-ডাকাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলছে অবিরত বিদ্যুৎ না থাকায় অন্ধকারে সহজেই এরা পার পেয়ে যাচ্ছে। 

অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ আমাদের এই সম্ভবনাময় গ্রামে আধুনিকতার নিদর্শন এই বিদ্যুতের সংযোগ ঘটিয়ে এলাকাবাসীকে কৃতজ্ঞতা পাশে বাধিত করতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক
দশচিড়া গ্রামের বাসিন্দা
টেপড়া, শিবালয়, মানিকগঞ্জ ।

7 views

Related Questions