1 Answers

২০.০৪.২০১৮ 

ব্যবস্থাপনা পরিচালক

 সোনালী ব্যাংক লিমিটেড

প্রধান কার্যালয়, সোনালী ব্যাংক ভবন

মতিঝিল বা/এ, ঢাকা 
 

বিষয়ঃ সোনালী ব্যাংকের একটি শাখা স্থাপনের জন্য আবেদন ।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ব্যবসা-বাণিজ্যের জন্য একটি প্রসিদ্ধ অঞ্চল। প্রায় ১৫ লাখ লোকের বসবাস এই অঞ্চলটিতে। ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে ও সরকারি বিভিন্ন কাজ যেমন বেতন-ভাতাদি, পেনশন ও অন্যান্য উল্লেখযোগ্য কাজ সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের একটি শাখা স্থাপন অতি আবশ্যক হয়ে পড়েছে। কারণ লেনদেনের উদ্দেশ্যে প্রায়ই এই উপজেলার জনগণকে পার্শ্ববর্তী মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গমন করতে হয় যা অনেকের জন্য বেশ কষ্টকর।

এমতাবস্থায় মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা শিবালয় উপজেলায় অতি সত্ত্বর সোনালী ব্যাংকের একটি শাখা স্থাপন করে এলাকাবাসীকে কৃতজ্ঞতা পাশে বাধিত করবেন।

নিবেদক
শিবালয় উপজেলাবাসীর পক্ষে
মোঃ মাহিদুল ইসলাম শিবালয়, মানিকগঞ্জ। 

5 views

Related Questions

ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। ব্যাংক সাধারণ জনগণের আমানত এবং সঞ্চয় রক্ষা করে। ব্যাংক একটি সুনির্দিষ্ট নীতিকাঠামোর আওতায় ঝুঁকি ব্যবস্থাপনা করে। আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য এটা জরুরী। মন্দার সময়ে ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরও বেশী। এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব সর্বাধিক। এর নজরদারি করবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংক নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে। পূর্বে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি। সময়ের সাথে সাথে এ ধরণের ঝুঁকি মোকাবেলায় মনোযোগী। হয়ে উঠছে ব্যাংকগুলো। (Translation Bangla to English)
1 Answers 4 Views