1 Answers

১৭.০৮.২০১৮
স্মারক নং ১৩১৯/২০১৮ শাখা প্রধান ৷
জনাব, হাবিব উল্লাহ
পদ্মা ব্যাংক লিমিটেড ঢাকা ইপিজেড, ১৩৪৭

বিষয়ঃ সরকারের মুদ্রানীতি অনুসারে করণীয় বিষয়ক ৷

জনাব,
আপনি জনাব হাবিব উল্লাহ ০১.০১.২০১৭ ইং তারিখ থেকে ২০১৮ সালে আগষ্ট পর্যন্ত পদ্মা ব্যাংক লিমিটেডের ঢাকা ইপিজেড শাখায় অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন যে বাংলাদেশ ব্যাংক ২০১৮ সালের জুলাই-ডিসেম্বরের জন্য নতুন মুদ্রানীতি প্রণয়ন করেছে। আপনার সদয় অবগতির জন্য মুদ্রানীতি পেশ করছি।

প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য পরবর্তী ৬ মাস অভ্যন্তরীন ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীন সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে তার একটি পরিকল্পনাই হলো মুদ্রানীতি। এবারের মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণের যোগান ১৫.৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি গেল অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে ১৪.৬ শতাংশ ছিল । অর্থাৎ আগামী ৬ মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বেশি পরিমাণ ঋণ নিতে পারবে। মূলত নির্বাচনী বছরে উন্নয়ন কর্মকান্ড বাড়ানো হবে বলে সরকারি ঋণের পরিধি বাড়ানো হয়েছে। কারণ আগের মুদ্রানীতিতে সরকারের ঋণ প্রবৃদ্ধি ছিল ৮.৬ শতাংশ যা এই মুদ্রানীতিতে বাড়িয়ে করা হয়েছে ১০.৪ শতাংশ। সরকারি খাতে ঋণ বাড়লেও বেসরকারি খাতে ঋণ আগের মতোই অর্থাৎ ১৬.৮ শতাংশই রাখা হয়েছে ।

অতএব, আপনার কাছে বিনীত নিবেদন এই যে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সম্পর্কিত নতুন নীতিমালা অনুসরণ করে আমাদের ঢাকা ইপিজেড শাখাকে একটি অনুকরণীয় শাখা হিসেবে গড়ে তুলবেন।

স্বাক্ষর . . . . . . . . . . . . . . . . . . . . 

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার
পদ্মা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়
ঢাকা - ১২০০

4 views

Related Questions

তরুণ বিশ্বশক্তির অধিকারী, অনন্ত সম্ভাবনাপূর্ণ তার জীবন । সে যদি শুধু ঘরের কোনে বসে। পূর্ব পুরুষের লিখিত পুঁথি ঘেঁটে তার অমূল্য মানবজীবনকে সার্থক করতে চায় এবং মনে করে, বর্তমানের সবকিছু অতীতে সৃষ্ট হয়েছিল , তাহলে সে যে শুধু তার অনন্ত শক্তিকে অপব্যয় করে তা নয়, তার সেই শক্তিকেও অবমাননা করে । অতীত সৃষ্টির জন্মদাতা অতীতের ঘটনা ও অতীতের পরিবেষ্টন। বর্তমান ঘটনা ও বর্তমান পরিবেষ্টন চিরকালই নতুন। বর্তমান অতীতের কুঁড়ি বৈ আর কিছু নয়। বর্তমানের আপন শক্তিতে সেই কুঁড়ি ফুটে নব পুষ্পে পরিণত হয়। সুতরাং তার ফলও নতুন হওয়া চাই। কিন্তু দুঃখের বিষয়, মানব-মন অতীতের মােহ ছাড়তে পারে না। সে এই বর্তমানের পরিবর্তিত নব পরিবেষ্টনেও সেই অতীতের ইতিহাসকে হুবহু বজায় রাখতে চায়-বর্তমানের নব প্রসব-বেদনাকে উপেক্ষা করে। তাই মানব ইতিহাসের স্তরে স্তরে দেখতে পাই কত দ্বন্দ্ব, কত সংঘর্ষ, কত বিগ্রহ-বিপ্লব, কত রক্ত-বন্যা। এর মূল কারণ হচ্ছে অতীতের সৃষ্টিকে অক্ষুন্ন রাখার জন্য মানব-মনের স্বাভাবিক দুর্জয়। চিরকালই তরুন ৭ প্রকৃতির বিরুদ্ধে অভিযান করেছে। বর্তমান বেদনায় অনুভূতির চঞ্চল হয়ে ভবিষ্যতে আদশ সার্থক করার জন্য। (সারাংশ লিখুন)
1 Answers 9 Views
বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু অল্প বিদ্যা মারাত্মক। সংসারে প্রত্যেক ব্যক্তিরই আপনার যথার্থে মূল্য বুঝিয়া চলা উচিত। যে ব্যক্তি যে বিষয়ে বিশেষরূপে দক্ষ নহে, তাহার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অবিধেয়। যে ব্যক্তি অর্ধশিক্ষিত, সুশিক্ষিতের ভান করা তাহার অনুচিত। কেননা ইহাতে সে যে কেবল আপনার ক্ষতি করে তাহা নহে; তাহার এইরূপ আচরণের দ্বারা সমাজেরও বিষম অনিষ্ট সাধিত হয়। হাতুড়িয়া বৈদ্যগণ প্রকৃত চিকিৎসক নহে, চিকিৎসাশাস্ত্রে তাহাদের অতি অল্প জ্ঞানই থাকে। কিন্তু তাহারা নিজেরাও বুঝে না বা বুঝিলেও অপরের নিকট স্বীকার করে না। সুতরাং তাহারা কোন সুচিকিৎসকের ভান করিয়া যদি সংকটাপন্ন রোগীর চিকিৎসার ভার গ্রহণ করে তবে ঐ রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী। তাহারা সমাজের অজ্ঞ লোকদিগকে প্রতারিত করিয়া উহাদের ভীষণ ক্ষতিসাধন করে। তাহাদের এই কার্যের জন্য চিকিৎসাবিদ্যা দায়ী নহে, দায়ী তাহাদের চিকিৎসাবিদ্যার অল্প জ্ঞান। (Translate from Bangla to English)
1 Answers 11 Views