1 Answers
১৯-১১-২০২১
বরাবর
গভর্নর
বাংলাদেশ ব্যাংক
মতিঝিল, ঢাকা-১১০০
বিষয়ঃ গ্রাহকদের ক্রেডিট কার্ডের নিরাপত্তা ব্যবস্থায় কিছু উদ্ভাবনী প্রস্তাব প্রসঙ্গে ।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক আমি নিম্নস্বাক্ষরকারী বর্তমানে 'ক' ব্যাংকের ঢাকা ইপিজেড শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি। ইদানিং ক্রেডিট কার্ডের জালিয়াতির বিষয়ে বেশ কিছু ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যা ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের আস্থার জন্য হুমকিস্বরূপ। কাজেই নিম্নে ক্রেডিট কার্ডের নিরাপত্তায় কিছু উদ্ভাবনী প্রস্তাব তুলে ধরা হলো। আশা করি এগুলো আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করবে। সাম্প্রতিক সময়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য চুরি করে ব্যাংকের এটিএম থেকে টাকা চুরির ঘটনায় সারা দেশেই তোলপাড় সৃষ্টি হয়েছে। কার্ডের তথ্যের নিরাপত্তার বিষয়টি তাই দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কার্ডের তথ্য যাতে চুরি না হয়, সে জন্য বেশ কিছু সতর্কতার পরামর্শ তুলে ধরা হলো:
০১. মূল্য পরিশোধের পর কার্ড ফেরত নেওয়া হয়েছে কি না, সেটি নিশ্চিত হতে হবে। কার্ডে বিল পরিশোধের পর যে রসিদটি পাবেন, সেটি সরাসরি ফেলে না দিয়ে কুচি কুচি করে কেটে ফেলুন অথবা পুড়িয়ে ফেলুন। অকেজো হয়ে যাওয়া বা নষ্ট কার্ড কখনো সরাসরি আবর্জনার পাত্রে ফেলে দেবেন না।
০২. কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে বিলের রসিদ ঠিকমতো পড়ে স্বাক্ষর করুন। ক্রেডিট কার্ডের বিলের কোনো ঘরই ফাঁকা রাখবেন না এবং কোনো অবস্থাতেই ফাঁকা রসিদে স্বাক্ষর করবেন না।
০৩. ক্রেডিট কার্ডের নম্বর বা এ-সম্পর্কিত স্পর্শকাতর তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যাংকের অনুমোদিত বা নির্ধারিত ব্যক্তি ছাড়া কার্ডের তথ্য অন্য কেউ চাইলে জিজ্ঞেস করে তাঁর পরিচয় নিশ্চিত হোন। সাধারণত ক্রেডিট কার্ডের তথ্য আদান-প্রদানে ব্যাংকের নির্দিষ্ট ফোন নম্বর থাকে। এর বাইরে কোনো নম্বর থেকে ফোন করে কার্ডের তথ্য চাইলে তা নির্ধারিত ব্যাংকে নিশ্চিত হোন।
০৪. কার্ড হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন। দ্রুত সময়ে কার্ডটি লক হলে ক্ষতির সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব হয়। ক্রেডিট কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্রাহক সেবাকেন্দ্র সব সময় সংরক্ষণ করুন অথবা মনে রাখুন, যাতে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করা সম্ভব হয়।
০৫. প্রতি মাসে কার্ডের মাধ্যমে কত অর্থ খরচ হলো, সেটির হিসাব রাখুন। কোনো লেনদেন, যেটি আপনি করেননি এমন সংশয় থাকলে খোঁজ নিন। আপনার যেকোনো সংশয় বা প্রশ্নের উত্তর দিতে ক্রেডিট কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান। আইনত বাধ্য।
০৬. যে এটিএম ব্যবহার করে আপনি নিয়মিত টাকা তোলেন, চেষ্টা করুন সেসব স্থান থেকেই অর্থ তুলতে। ব্যাংকের ভেতরে বা কাছাকাছি জায়গায় স্থাপিত এটিএমের চাইতে অপরিচিত স্থানের এটিএম থেকে টাকা না তোলাই উত্তম।
০৭. মূল্য পরিশোধের জন্য অন্য কোনো ব্যক্তির হাতে কার্ড দেওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব খেয়াল করার চেষ্টা করুন। অন্যের হাতে কার্ড যত বেশি সময় থাকবে, সেখান থেকে তথ্য চুরি হয়ে অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ততই বাড়বে।
অতএব, উপর্যুক্ত বিষয়গুলি ক্রেডিট কার্ডের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিষয়গুলি প্রতিপালনে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
বিনীত নিবেদক
প্রণয় তির্কী
ব্যবস্থাপক
'ক' ব্যাংক লিমিটেড
ঢাকা ইপিজেড শাখা, ঢাকা।