1 Answers

২৮.০৪.২০১৮
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
রূপালী ব্যাংক লিমিটেড
প্রধান শাখা, মতিঝিল কর্পোরেট এলাকা
ঢাকা ।

বিষয়ঃ গ্রাহক অধিকার সংরক্ষণে বাংলা ভাষায় ব্যাংকিং চালুর জন্য আবেদন ।

জনাব,
যাথাবিহতি সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, স্বনামধন্য রূপালী ব্যাংক বাংলাদেশের ৬৪টি জেলায় মোট ৫৭০টি শাখা নিয়ে খুব দক্ষতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। মোট ৫৭০ টি শাখার প্রায় ৮৫% শাখা-ই ঢাকা শহরের বাইরে অবস্থিত। বিপুল পরিমাণ গ্রাহক দৈনিক এই ব্যাংকের সাথে লেনদেন করে থাকে। এদের অনেকেই ইংরেজিতে লিখতে ও পড়তে পারে না। এর ফলে প্রতিনিয়ত সম্মানিত এই গ্রাহক সকল বিড়ম্বনার শিকার হচ্ছে। এছাড়া বাংলা ও ইংরেজিতে টাকার সংখ্যা লিখা নিয়ে প্রায়ই আমাদের শাখাসহ অন্যান্য শাখায় বাক বিতণ্ডার সৃষ্টি হয় যা কাম্য নয়। কিন্তু আমাদের সফটওয়ারে বাংলায় লেখা ও পড়ার সুবিধা থাকলে আমাদের ব্যাংকিংয়ে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হত।

অতএব, জনাবের কাছে আকুল আবেদন এই যে উপরিউক্ত বিষয়টি বিবেচনায় রেখে আমাদের ব্যাংকিং সেবায় গ্রাহকদের অধিকার সংরক্ষণের নিমিত্তে বাংলা ভাষার প্রচলন করতে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক
দিদারুল আলম 
সিনিয়র অফিসার 
রূপালী ব্যাংক লিমিটেড
সাভার শাখা।

5 views

Related Questions

দেশের অধিনস্ত আদালতের বিচারকাজে বাংলা ভাষা ব্যবহার হলেও উচ্চ আদালতে হয় না বললেই চলে। ইংরেজি শব্দের বাংলা পরিভাষা না থাকায় উচ্চ আদালতের বিচারপতিরা বাংলায় রায় এবং আদেশ দিতেও তেমন নন। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বাংলায় রায় ও আদেশ দিলেও তাদের সংখ্যা বেশি না। এমন প্রেক্ষাপটে ইংরেজি শব্দের বাংলা পরিভাষা প্রণয়নে জোর দিয়েছে বিচার বিভাগ ও সরকার। দীর্ঘ গবেষণার পর প্রায়ত  জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ বিশেষজ্ঞ একটি দলের যৌথ উদ্যোগে ইংরেজি সাড়ে চার হাজার শব্দের নতুন বাংলা পরিভাষাও নির্ধারণ করেছে আইন কমিশন। সব মিলিয়ে আইন কমিশনের উদ্যোগে দশ হাজারেরও বেশি বাংলা পরিভাষা নিয়ে মুদ্রিত হয়েছে আইন-শব্দকোষ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে আইন- শব্দকোষ। ভাষার মাস ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবেও এর বিপণন শুরু হয়েছে। একইভাবে ইংরেজিতে রায় ও আদেশ অনুবাদের জন্য আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি হয়েছে বাংলা অ্যাপ।  (Translate the following into English)
1 Answers 6 Views