1 Answers

বরাবর

ম্যানেজার

পদ্মা ব্যাংক লিমিটেড

৩৬, মতিঝিল, ঢাকা। 

জনাব, 

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত ১২/১২/২০১২ তারিখ থেকে আপনার এই প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে আমার আবেদনের প্রেক্ষিতে তারা আমাকে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য আমন্ত্রণ আনায়। প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করা হলো। উচ্চ শিক্ষা অর্জনের জন স্কটল্যান্ডে গঠন ও পড়ালেখার ব্যয় নির্বাহের জন্য আমার প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষা " সংক্রান্ত যে সুবিধাগুলো রয়েছে আমাকে প্রয়োজনীয় এই ১৫ লক্ষ টাকা ঋণ পেতে তা সাহায্য করবে।

অতএব, আপনার কাছে আমার আবেদন এই যে উপরের বিষয়টির প্রতি সুদৃষ্টি জ্ঞাপন করে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশে উপরিলিখিত পরিমাণ টাকা প্রদান মঞ্জুর করে আমাকে বাধিত করবেন।

বিনীত নিবেদক

মোঃ হাবিব উল্লাহ 

সিনিয়র অফিসার 

পদ্মা ব্যাংক লিমিটেড

ঢাকা 

4 views

Related Questions

বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু অল্প বিদ্যা মারাত্মক। সংসারে প্রত্যেক ব্যক্তিরই আপনার যথার্থে মূল্য বুঝিয়া চলা উচিত। যে ব্যক্তি যে বিষয়ে বিশেষরূপে দক্ষ নহে, তাহার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অবিধেয়। যে ব্যক্তি অর্ধশিক্ষিত, সুশিক্ষিতের ভান করা তাহার অনুচিত। কেননা ইহাতে সে যে কেবল আপনার ক্ষতি করে তাহা নহে; তাহার এইরূপ আচরণের দ্বারা সমাজেরও বিষম অনিষ্ট সাধিত হয়। হাতুড়িয়া বৈদ্যগণ প্রকৃত চিকিৎসক নহে, চিকিৎসাশাস্ত্রে তাহাদের অতি অল্প জ্ঞানই থাকে। কিন্তু তাহারা নিজেরাও বুঝে না বা বুঝিলেও অপরের নিকট স্বীকার করে না। সুতরাং তাহারা কোন সুচিকিৎসকের ভান করিয়া যদি সংকটাপন্ন রোগীর চিকিৎসার ভার গ্রহণ করে তবে ঐ রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী। তাহারা সমাজের অজ্ঞ লোকদিগকে প্রতারিত করিয়া উহাদের ভীষণ ক্ষতিসাধন করে। তাহাদের এই কার্যের জন্য চিকিৎসাবিদ্যা দায়ী নহে, দায়ী তাহাদের চিকিৎসাবিদ্যার অল্প জ্ঞান। (Translate from Bangla to English)
1 Answers 11 Views