1 Answers
সুরমা ব্যাংক লিমিটেড
মানিকগঞ্জ শাখা
মানিকগঞ্জ ১৮৫০ ফোনঃ ০২-১৫22
ই-মেইলঃ surmabankltd@gmail com
ব্যবস্থাপনা পরিচালক
সুরমা ব্যাংক লিমিটেড
প্রধান শাখা
মতিঝিল, ঢাকা-১২০৫
বিষয়ঃ অফিস সামগ্রী চেয়ে আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১০/১১/২০১৯ তারিখে মানিকগঞ্জ জেলার প্রাণ কেন্দ্রে সুরমা ব্যাংক লিমিটেডের ৩১ তম শাখা উদ্ধোধন করা হয়। ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম সুসম্পন্ন করার জন্য এই শাখায় ৩টি ল্যাপটপ, একটি স্ক্যানার ও একটি ফটোকপি মেশিন আবশ্যক হয়ে পড়েছে ।
অতএব, আপনার কাছে আমার আবেদন এই যে উপরে উল্লিখিত সামগ্রী যথাসময়ে প্রেরণ করে ব্যাংকের লেনদেন কার্যক্রমকে আরো গতিশীল করতে আপনার সদয় মর্জি হয় ।
বিনীত নিবেদক
মোঃ হাবিব উল্লাহ
সিনিয়র অফিসার
সুরমা ব্যাংক লিমিটেড মানিকগঞ্জ শাখা ।