1 Answers
২০ নভেম্বর, ২০১৭
মহাব্যবস্থাপক
ঢাকা বিভাগ
'ক' ব্যাংক লিমিটেড।
বিষয়: বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য তহবিল গঠনের আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলা। ২০১৭ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ফসলের প্রাণের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ৮% কৃষকের ভিটে মাটি ও কৃষি খামার বন্যার প্রাদুর্ভাবে পুরোপুরি ধ্বংস হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষতি থেকে উত্তোরণের জন ব্যাংক কর্মকর্তা একটি ঋণ তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছি।
অতএব, জনাবের কাছে আকুল আবেদন এই যে, ঋণ তহবিল গঠনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
মোঃ শফিকুল ইসলাম
ব্যবস্থাপক,
শিবালয় শাখা
'ক' ব্যাংক লিমিটেড।
5 views
Answered