1 Answers

১৮.০৫.২০১৮
বরাবর
মাননীয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়,
ঢাকা, বাংলাদেশ

বিষয়ঃ পাবলিক লাইব্রেরী স্থাপনের জন্য আবেদন।

মহাশয়,
আমি জোড়াদাহ গ্রামের বাসিন্দা হিসেবে আপনাকে বিনীতভাবে জানাই যে, গ্রন্থাগার সমাজ উন্নয়নের বাহন। শিক্ষা ও জ্ঞানের পরিপূর্ণ বিকাশ ও একটি জাতির মেধা, মনন, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমাদের পথ যেহেতু প্রগতির পথ এবং এই পথকে অনুসরণ করতেই আমাদের অতীত ও বর্তমান বিষয়ক জ্ঞান অর্জন করা আবশ্যক। জ্ঞান অর্জনের জন্যে বই পড়া বা লাইব্রেরিতে যাওয়ার বিকল্প নেই। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের গ্রামে অনেকগুলো স্কুল কলেজ মাদ্রাসা থাকলেও কোথাও কোন পাবলিক লাইব্রেরি নেই। পাবলিক লাইব্রেরি না থাকায় পাঠ্যবইয়ের বাইরে কোন বই পড়া থেকে নতুন প্রজন্ম বঞ্চিত হচ্ছে।

অতএব, বিনীত নিবেদন এই যে এই এলাকায় একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করে আমাদের জ্ঞান অর্জনের পথ প্রসারিত করে বাধিত থাকবেন।

নিবেদক

আজমির জাহান

গ্রামঃ জোড়াদাহ জেলাঃ ঝিনাইদাহ

গ্রাম বাসীর পক্ষ হতে ।

4 views

Related Questions

প্রস্তাবিত পদ্মা সেতুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি। ব্যবসায়ীরা ভবিষ্যতের কথা মনে রেখে সেতু প্রকল্প এলাকার কাছাকাছি জমি কিনছেন। প্রকল্প সংলগ্ন এলাকাগুলোতে ইতোমধ্যে বেশ কিছু ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যবসায়ীদের ধারণা, পদ্মা সেতু নির্মাণ হলে এবং গ্যাস সংযোগ নিশ্চিত হলে সেতু সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনের ধুম পড়ে যাবে। পদ্মা সেতু কথা মনে রেখে পাঁচ বছর আগে থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শিল্প স্থাপনের তোড়জোড় শুরু হয়। প্রস্তাবিত পদ্মা সেতুর সম্ভবনাকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইতোমধ্যে যেসব শিল্প স্থাপিত হয়েছে তার বদৌলতে মোট দেশজ উৎপাদন ১.২ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।  (Bangla to English)
1 Answers 6 Views