গর্ভাবস্থায় জরায়ুর অনিয়মিত সংকোচন এর কারণে বাচ্চার কোন ক্ষতি হতে পারে কি?
#প্রসব
#গর্ভবতী
1983 views
1 Answers
ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনের কারণে গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয়না যদি না এর সাথে প্রি-টার্ম লেবারের কোন লক্ষন না থাকে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনের কারণে প্রি-টার্ম লেবার বা প্রি-টার্ম ডেলিভারির কোন সম্ভাবনা থাকেনা। বরং কিছু কিছু বিশেষজ্ঞের মতে এ ধরনের কন্ট্রাকশনের ফলে জরায়ুর পেশীগুলো সুগঠিত হয় এবং প্লাসেন্টাতে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে।
এছারাও প্রসবের সময় ঘনিয়ে আসার সাথে সাথে যেহেতু ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বা ফলস লেবার পেইন তীব্রতর হয় তাই এর ফলে প্রসবের জন্য জারায়ুমুখের পাতলা হয়ে যাওয়া বা খুলে যাওয়া সহজতর হয়।
1983 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy