1 Answers
এন্টোনক্স (গ্যাস এন্ড এয়ার নামেও পরিচিত)
এটা নাইট্রাস অক্সাইড আর অক্সিজেনের সমানুপাতিক মিশ্রন। নাইট্রাস অক্সাইড বহুদিন যাবৎ ভাল চেতনানাশক গ্যাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই মিশ্রন আপনাকে সম্পূর্ণ অচেতন করবেনা তবে ব্যাথা লাঘব করতে সহায়তা করতে পারে। ঢাকার দামী হাসপাতালগুলোতে এই সুবিধা পেতে পারেন, তবে এদেশে এর চল নেই বললেই চলে।
কিভাবে কাজ করে
আপনি নিজে এর মাস্কটি ধরে রাখবেন এবং এর ভেতর শ্বাস নিতে থাকবেন। কাজ শুরু হতে ১৫-২০ সেকেন্ড সময় লাগে, তাই ব্যাথা কমাতে সঙ্কোচন শুরুর সাথে সাথেই শ্বাস নিন।
পার্শ্বপ্রতিক্রিয়া
এতে আপনার বা আপনার শিশুর ক্ষতির কোনও সম্ভাবনা নেই। তবে এতে আপনার মাথা ঝিমঝিম করতে পারে। অনেকের এতে ঘুম ঘুম ভাব লাগতে পারে। এরকম হলে এটি নেয়া বন্ধ করুন।এন্টোনক্সে কাজ না হলে ব্যাথানাশক ইঞ্জেকশন নিতে পারেন।
1923 views
Answered