এপিসিওটমি থেকে ভালো হতে কত সময় লাগে?

#প্রসব #গর্ভবতী
2048 views

1 Answers

বাচ্চা প্রসবের এক ঘন্টার মধ্যেই এপিসিওটমি সেলাই করে দেয়া হয়। কাটার পর ক্ষতস্থান থেকে বেশ রক্ত বের হতে পারে তবে সেলাই করার পর এবং চাপ দিয়ে ধরে রাখলে এই রক্তপাত কমে আসবে।

এমন সেলাই দেয়া হয় যেন তা মিলিয়ে যায় তাই সেলাই কাটতে হাসপাতালে যেতে হয় না। বাচ্চা জন্মের এক মাসের মধ্যেই সেলাই ঠিক হয়ে যায়। এসময় কি করবেন আর কি করবেন না তা ডাক্তারের কাছ থেকে জেনে নিন। হাসপাতাল থেকে ছুটি পাবার সময় ডাক্তারের থেকে এসম্পর্কে বিস্তারিত জানুন।

এপিসিওটমির স্থানে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যাথা থাকা স্বাভাবিক। হাঁটা বা বসার সময় ব্যাথা বেশি লাগতে পারে। প্রস্রাবের সময়ও ক্ষতস্থানে ব্যাথা হতে পারে।

2048 views Answered

Next steps