4 Answers

হ্যা রোজা রেখে হস্তমৈথুন্য করলে রোজা ভেঙে যায় ।


কারণ এটা একটা ঘৃণিত কাজ । 


1747 views Answered

এমনিতেই হস্তৈমথুন একটি মারাত্মক গুণাহের কাজ। আর রোজা থাকা অর্থ শুধু খাবার থেকেই বিরত থাকা নয় বরং সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা। সাবধান এ কাজ করে গুণাহের ভাগিদার হবেন না

1747 views Answered

গোনাহ থেকে বিরত থাকার চেস্টা করুন

1747 views Answered

কেউ যদি রোজার দিন ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে এবং বীর্য বের হয় এতে তার রোজা ভেঙ্গে যাবে। যদি এ রোজাটি ফরজ রোজা হয়ে থাকে তাহলে তাকে এ রোজা কাযা করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে।

তবে রোজা রেখে হস্তমৈথুন করে বীর্যপাত করলে এক্ষেত্রে শুধু কাযা আবশ্যক হবে। কাফফারা দিতে হবে না। আর যদি বীর্যপাত না হয় তাহলে রোযা ভাঙ্গবে না।

বলা বাহুল্য যে, হস্তমৈথুন করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটি নাজায়েয ও অত্যান্ত গর্হিত কাজ। তাই এ বদ অভ্যাস থেকে বিরত থাকা অপরিহার্য।

(আল বাহরুর রায়েকঃ ১/২৪৭৫, ফাতওয়ায়ে শামীঃ ১/১৪২, ফাতওয়ায়ে হিন্দিয়াঃ ১/২০৫, ফাতওয়ায়ে দারুল উলুমঃ ৬/৪১৭)।


1747 views Answered

Related Questions

Next steps