মেয়েটির দেনমোহর কি দিয়ে দিতে হবে?

পারিবারিক মতামত এবং পছন্দের ছেলেটিকে বিয়ে করছে ১ মাস হচ্ছে। নতুন বউ বাপের বাড়ি বেড়াতে গিয়ে যে ছেলের সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল তার সাথে পালিয়ে চলে গেছে। এ বিষয়ে কী করা যায় মেয়েটির দেনমোহর কি দিয়ে দিতে হবে। নাকি ডিভোর্স করতে হবে এ ব্যপারে ইসলামি বিধান ও আইন এর ব্যখ্যা কি?

1669 views

1 Answers

মুসলিম আইন অনুযায়ী দেনমোহর বিয়ের অন্যতম শর্ত। প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে দেনমোহর প্রাপ্য। স্বামী কর্তৃক এটি প্রদান করতে হয়।

বিবাহ বহাল থাকা বা বিবাহবিচ্ছেদের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নেই। বিবাহ সম্পন্ন হলে উল্লেখিত দেনমোহর স্ত্রীর আইনানুগ পাওনায় পরিণত হয়।

স্ত্রী যদি স্বামীকে আগে তালাক দেন, সে ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করা হয় না। স্ত্রী যেহেতু নিজ ইচ্ছা থেকে এবং নিজে উদ্যোগী হয়ে তালাক দিচ্ছেন, তাই তার দেনমোহরের টাকা না দিলেও চলবে এটি ভুল ধারণা।

মনে রাখতে হবে, স্বামী বা স্ত্রী যিনিই তালাক দিন না কেন, দেনমোহরের টাকা অবশ্যই স্ত্রীকে দিতে হবে। দেনমোহর পরিশোধের বিকল্প কিছু নেই। শুধু স্ত্রী যদি মাফ করে দেন সেক্ষেত্রে মাফ হতে পারে।

আইন অনুযায়ী দেনমোহর স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হবে। কারণ, দেনমোহর সব সময়ই স্বামীর ঋণ। স্ত্রী পারিবারিক আদালতে মামলা করে দেনমোহর আদায় করতে পারবেন। দেনমোহর দাবি করার পর স্বামী ওই দাবি পরিশোধ না করলে স্ত্রী স্বামীর কাছ থেকে পৃথক থাকতে পারবেন এবং ওই অবস্থায় স্বামী অবশ্যই তার ভরণপোষণ করতে বাধ্য থাকবেন।

ইসলামী বিধান হল বিয়ের সময়ই দেনমোহর পুরোটা পরিশোধ করা। পবিত্র কোরআনের সুরা বাকারার ২২৯ নাম্বার আয়াত অনুসারে যদি কোন স্ত্রী তার স্বামীর কাছ থেকে মুক্ত হতে চান; তবে কোন কিছুর বিনিময় হতে হবে, যা তার মোহরানার অতিরিক্ত হবে না।


1669 views Answered

Related Questions

হেবা কিঃ?
1 Answers 6830 Views
দান কিঃ?
1 Answers 8665 Views

Next steps