শুধু সালাম বলা কি ঠিক?

এক মানুষ অন্য মানুষকে সাধারণত: বলে থাকে যে, অমুকের সাথে দেখা হলে আমার সালাম দিয়েন। বা ফোনে ও বলে থাকে অমুক কে আমার সালাম দিয়েন। এভাবে কি সালাম দেয়া ঠিক? কেননা এভাবে তো আসসালামুয়ালাইকুম এভাবে পুরো টা বলা হয় না। শুধু সালাম বলা হয়?

1707 views

2 Answers

জায়েজ আছে

মিশকাত শরীপে আছেঃএক সাহাবী বলেন,আমার বাবা আমাকে রাসূল সাঃ এর নিকট পাঠালেন এবং বললেন,তুমি রাসূল সাঃ এর নিকট গিয়ে রাসূল সাঃ এর কাছে সালাম প্রদান কর।তখন রাসূল সাঃ বললেন,"আলাইকা ওয়া আলা আবীকাস-সালা"যার অর্থ হল তোমার প্রতি এবং তোমার পিতার প্রতি শান্তি বর্ষিত হোক।

লক্ষণীয় যে, এখন সালাম দাতার জন্য বলতে হবে"আলাইকা ওয়া আলাইহিস-সালাম"যার অর্থ হল তোমার প্রতি এবং তার শান্তি বর্ষিত হোক।যদি অন্যের মাধ্যমে সালাম প্রদান করলে এই নিয়মে সালামের উত্তর দিতে হবে"আলাইকা ওয়া আলাইহিস-সালাম"

1707 views Answered

হ্যা এভাবে সালাম পাঠানো জায়েয আছে। যেমন, হাদীসে বর্ণিত হয়েছে, فاقرأ عليها السلام من ربها ومني 

“হে নবী, আপনি খাদিজাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দিন।” (সহীহুল বুখারী, মানকিবুল আনসার, খদিজা র. এর সাথে রাসূল সা. এর বিবাহ ও তার মর্যাদা)

জিবরাঈলের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে আয়েশা রা.কেও এভাবে সালাম দেয়ার কথা হাদীসে বর্ণিত হয়েছে। 

যেমন, নিম্নোক্ত হাদীসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,يا عائشة هذا جبريل يقرأ عليك السلام

“হে আয়েশা, এই যে জিবারাঈল তোমাকে সালাম জানাচ্ছেন।” (সহীহ বুখারী ও মুসলিম)।তাই ইনশাআল্লাহ এভাবে একজনের পক্ষ থেকে আরেকজনের নিকট সালাম পাঠাতে কোন সমস্যা নেই। 

কেউ কাউকে সালাম পাঠালে তার উত্তর দেয়ার পদ্ধতি হল- এভাবে বলা 

  • ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম -অর্থ: আপনার প্রতি এবং তার (যে ব্যক্তি সালাম পাঠিয়েছে) প্রতি শান্তি বর্ষিত হোক।
  • সালাম প্রেরক মহিলা হলে এভাবে বলা ★ওয়ালাইকা ওয়া আলাইহাস_ সালাম★
  • এভাবে পুরুষ, মহিলা, এক বচন, বহুবচন ইত্যাদির আলোকে সর্বনাম পরিবর্তন হবে।
  • তবে কেউ যদি আরবী গ্রামারের এই ব্যবহার রীতি সম্পর্কে না জানে তাহলে সকল ক্ষেত্রে ★ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম★ 
  • বললেও গুনাহ নেই। তখন তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দান করবেন ইনশাআল্লাহ।ধন্যবাদ। 
1707 views Answered

Related Questions

হেবা কিঃ?
1 Answers 6830 Views
দান কিঃ?
1 Answers 8665 Views

Next steps