3 Answers

ইমাম ও মুক্তাদীগণের মধ্যে যে কেউ ইকামত দিতে পারে। যে আযান দিয়েছে তারই ইকামত দেওয়া জরুরী নয়। আর এ ব্যাপারে যে হাদীস এসেছে তা শুদ্ধ নয়। (সিলসিলাহ যায়ীফাহ, আলবানীঃ ৩৫)।

যে আযান দিবে সেই ইকামত দিবে প্রসঙ্গে যে হাদিস আছে তা যয়ীফ।

যদিও অধিকাংশ আলিম এই হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন। তারা বলেন যে আযান দেয় সেই ইকামত দিবে।

হান্নাদ (রহঃ) যিয়াদ ইবনুল হারিছ সুদাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন একদিন ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আযান দিতে নির্দেশ দিলেন। আমি আযান দিলাম। কিন্তু সালাতের সময় বিলাল ইকামত দিতে চাইলে তিনি বললেন তোমার সুদাঈ ভাই আযান দিয়েছে। আর যে, আযান দেয় সেই ইকামত দিবে।

(সূনান তিরমিজী (ইফাঃ), অধ্যায়ঃ ২/ হাদিস নম্বরঃ ১৯৯ ইবনু মাজাহঃ ৭১৭, হাদিসের মানঃ যঈফ)।


2040 views Answered

না এটি বাধ্যতামূলক নয়। যদি মসজিদে মুয়াজ্জিন আজান দেন এবং মুয়াজ্জিন ব্যতীত যেকেউই ইকামত দিতে পারবেন। যে আজান দিয়েছে তাকেই ইকামত দিতে হবে বা দেওয়া বাধ্যতামূলক নয়।

2040 views Answered

মূল মাসয়ালা হলো তো এই যে, মসজিদে যদি বেতনভুক্ত নির্ধারিত মুয়াজ্জিন থাকে তবে তিনিই আজান ইকামত দিবেন। তিনি ব্যতীত অন্য কেউ আজান ইকামত দিবে না। অন্য কেউ দিতে চাইলে নির্ধারিত মুয়াজ্জিন সাহেবের অনুমতিক্রমে দিবে। আর মসজিদে বেতনভুক্ত  নির্ধারিত মুয়াজ্জিন না থাকলে যে কেউ আজান ইকামত দিতে পারবে। তবে এক্ষেত্রেও যিনি আজান দিয়েছেন তিনিই ইকামত দিবে। তবে এটা বাধ্যতামূলক নয় যে, যিনি আজান দিয়েছেন তিনিই ইকামত দিবেন। অন্য যে কেউও ইকামাত দিতে পারবেন। কিন্তু এর জন্য আজানদাতার সম্মতি আবশ্যক।                     

2040 views Answered

Related Questions

হেবা কিঃ?
1 Answers 6830 Views
দান কিঃ?
1 Answers 8665 Views

Next steps